বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর

১০ মিলিয়ন ছাড়া খেলেন না তমা মির্জা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন, অভিনয় করেন ১৫টিরও বেশি সিনেমায়। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্রের পাশাপাশি এখন কাজ করছেন ওটিটি মাধ্যমেও। তার প্রথম ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’ মুক্তির পর নিজেকে আবিষ্কার করেছেন নতুনরূপে। এরপর থেকে ওয়েবেই ঝুঁকেছেন এ নায়িকা। 

মাঝে ফের চলচ্চিত্রে কাজ করেছেন। তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। পর্দার বাইরে তিনি কেমন, তা জানতে উদগ্রীব সিনেপ্রেমীরা। দেশীয় একটি গণমাধ্যমে যাপিতজীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন: যে কারণে ব্যক্তিজীবন গোপন রাখতে চান সোহানা সাবা

সিনেমার বাইরে কীভাবে সময় কাটান—এমন এক প্রশ্নে তমা বলেন, সিনেমার বাইরে আমি আমার হানির (পোষ্য কুকুর) সঙ্গে সময় কাটাই। যখন আমি বাসায় থাকি, রাতে ঘুমাতে যেতে একটু দেরি হয়। কারণ, আমি রাতে ঘুমানোর আগে একটু লুডু খেলি।

লুডু ছাড়াও অন্যান্য গেমস খেলতেও ভালোবাসেন তিনি। তমা বলেন, আমি লুডু স্টারও খেলি। অনেকে আমাকে দু’হাজার কয়েনের রিকোয়েস্ট পাঠান, পাঁচ হাজার কয়েনের পাঠান- ওগুলো আমি খেলি না। আমি ১ মিলিয়ন বা ১০ মিলিয়ন ছাড়া খেলি না।

নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে।পরে মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। 

এসি/



তমা মির্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250