শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

২০২৪ সালই শেষ বছর, কেন বললেন শ্রীলেখা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব থাকেন ভারতের এই অভিনেত্রী। পারিবারিক খবরসহ কাজের খবর সবকিছু শেয়ার করেন সামাজিক মাধ্যমে। কিন্তু বুধবার (২৭শে ডিসেম্বর) তার এক লাইনে রহস্যের জাল তৈরি হয়েছে যখন তিনি বললেন ‘নতুন বছরই আমার শেষ’।

তিনি ফেসবুকে লেখেন, ২০২৪ সাল আমার জন্য শেষ বছর। আর এটুকুই যেন সবাইকে স্তব্ধ করে দিয়েছে। অভিনেত্রীর এমন মন্তব্যে টলিপাড়ার অন্যান্য তারকারা উদ্বিগ্ন।

শ্রীলেখা কেন এমন লিখলেন, তা নিয়ে ব্যতিব্যস্ত হতে দেখা গেছে রিমঝিম-অর্জুন দাশগুপ্তকে। রিমঝিম বললেন, কী হয়েছে শ্রী দি? অভিনেতা অর্জুন দাশগুপ্ত বললেন, মানেটা কী? কিন্তু কেন? কাছের বন্ধুর এমন মন্তব্যে রীতিমতো স্তম্ভিত সবাই। কেউ তো বলেই বসলেন, আর সিনেমা করবি না? ২০২৪ শেষ?

আরো পড়ুন: এবার বিয়ে করতে চাইলেন মালাইকা

এরপর মানসী সিনহা বলেন, শ্রীলেখা আমার খুব ভাল বন্ধু। খুব কাছের ও। আমি জানি ওর সঙ্গে কী করে কথা বলব।

প্রসঙ্গত, শ্রীলেখা তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে কাজ করেছেন। পথের চারপেয়দের নিয়ে একটি ছবি হতে চলেছে। সামনেই রিলিজ। সেটির প্রমোশন করতেই এমন স্ট্যাটাস কি না কে জানে? আজকাল তো এমন প্রচারণা হরহামেশাই লক্ষ্য করা যায়।

এসি/ আই.কে.জে/ 

শেষ বছর শ্রীলেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250