সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

২৬ বছর আগেও রহমানের তৈরি গান নিয়ে বিতর্ক হয়েছিল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতি করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এটা নিয়ে সমালোচনা তুঙ্গে। 

৪৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে। এ আর রহমানের সুরে মুক্তি পেয়েছে ‘পিপ্পা’ ছবির গান ‘কারার ঐ লৌহ কপাট’। যে গানের রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। গানটি মুক্তি পাওয়ার পর থেকে সোচ্চার হয়েছেন বহু সঙ্গীতশিল্পী। বিরক্ত বাঙালি সঙ্গীতজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজেদের মতামত প্রকাশ করেছেন অনেকেই। তবে এই প্রথম বার নয়। 

২৬ বছর আগেও এমনই সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল সঙ্গীত পরিচালককে। ১৯৯৭ সালে রহমানের ‘মা তুঝে সালাম’ অ্যালবামের কথা অনেকেরই মনে আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম্‌’ গানটিকে নিজের মতো করে তৈরি করেছিলেন।

সেই গান এখনও বিভিন্ন অনুষ্ঠানে বা খেলার মাঠে শুনতে পাওয়া যায়। অথচ সে সময় এই গানই বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিল। কিন্তু সে যুগে ‘সোশ্যাল মিডিয়া’র বাড়বাড়ন্ত ছিল না। 

এখন কি স্বাধীনতার ৫০তম বর্ষে ‘মিউজ়িক মায়েস্ত্রো’র তৈরি সেই গানের কথা কি মনে পড়ছে শিল্পীদের?

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় রাঘব চট্টোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্যর সঙ্গে। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেন রাঘব। আবারও এই প্রসঙ্গ উঠতে গায়কের উত্তর, “স্বাধীনতার ৫০ তম বর্ষে রহমানের তৈরি ‘বন্দে মাতরম্‌’ গানের সঙ্গে এই গানের অনেকটা পার্থক্য আছে। 

কারণ, সে সময় উনি বঙ্কিমচন্দ্রের লেখা থেকে দু’টি লাইন ব্যবহার করেছিলেন তাঁর নতুন গানে। কিন্তু এ ক্ষেত্রে উনি নজরুলের পুরো গানই বিকৃত করেছেন। 

যেটা খুবই অন্যায়। গত বছর তার তৈরি একটি গান নতুন ভাবে সাজিয়ে ছিলেন তনিষ্ক বাগচি নামে এক গায়ক। তখন তো খুবই রেগে গিয়েছিলেন রহমান স্যার। তা হলে ওনার ক্ষেত্রে এটা ন্যায় কী করে হয়? আমি তার গুণমুগ্ধ ভক্ত। কিন্তু এই গানের ক্ষেত্রে আমি তীব্র বিরোধিতা করছি।”

আরো পড়ুন৩ কোটি টাকায় বিক্রি মাইকেল জ্যাকসনের জ্যাকেট

রহমানের হাতে বিকৃত নজরুলগীতি! ঠিক যেন দুঃস্বপ্ন, বলছেন টলিউডের সঙ্গীত পরিচালকেরা

অন্য দিকে মনোময়ের মত, “১৯৯৭ সালেও কিন্তু সমালোচনা হয়েছিল। কিন্তু তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। এখন যেমন কিছু ঘটুক কি না ঘটুক বিতর্ক, সমালোচনা, নিন্দা শুরু হয়ে যায়। ২৬ বছর আগে পরিস্থিতি সম্পূর্ণ অন্য ছিল।

তবে যদিও সময়ের নিয়মে সেই গান এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। সময়ের নিয়মে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু ‘কারার ঐ লৌহ কপাট’-এর ক্ষেত্রেও কি তাই হবে সেটা বলা যাচ্ছে না। রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম আমাদের এক অন্য আবেগ। তাই এই বিষয়টার সঙ্গে ৫০তম বর্ষে তাঁর তৈরি ‘বন্দে মাতরম্‌’-এর তুলনা না করাই ভাল।”

উল্লেখ্য, সময়ের সঙ্গে সঙ্গে সব বিতর্ক, সমালোচনা যে মানুষ ভুলেও যায়, সে কথা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ইতিমধ্যেই লিখেছেন লোপামুদ্রা মিত্র। তিনি লেখেন, “বাঙালি কোনও রকম অন্যায় সহ্য করে না। তাই জেগে উঠেছে ফেসবুকে। আবার ভুলেও যাবে।”

সূত্র: আনন্দবাজার

এসি/আই.কে.জে/

এ আর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250