শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

‘আমি হব শাকিব খানের ৩ নম্বর বউ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করে তার ৩ নম্বর বউ হতে চান কলকাতার আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা স্যান্ডি সাহা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেখানে নিজের প্রেম নিয়ে বলতে গিয়ে তিনি জানান, সম্প্রতি এক বাংলাদেশির প্রেমে পড়েছেন। এতদিন ধরে অনেকের বউ হবেন বলে মজা করলেও এবার সিরিয়াসলি একজনের প্রেমে পড়েছেন।

বাংলাদেশের কোনো সেলিব্রিটি তার ক্রাশ আছে কিনা, এ বিষয়ে জানতে চাওয়া হলে স্যান্ডি বলেন, আছে মানে অবশ্যই শাকিব খান। ৩ নম্বর বউ আমিই হব। এর আগে অনেকবার মজা করে হিরো আলম কিংবা অন্যদের নিয়ে যা বলেছি তা মজা করেই বলেছি। তবে শাকিব খানের বিষয়ে আমি সিরিয়াস। আমি ৩ নম্বর বউ হতে চাই শাকিব খানের। যদি সে আজকেই বিয়ে করতে রাজি থাকে তা হলে আজকেই বিয়ে করব শাকিব খানকে।

রিয়েলিটি শো ‘এমটিভি রোডিস এক্সট্রিম-এ সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেন স্যান্ডি। বর্তমানে তিনি সিনেমা, ওয়েব সিরিজ এবং টিভি নাটকে পরিচিত মুখ।

‘বিবাহ অভিযান’সহ বেশ কয়েকটি বাংলা সিনেমা ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন স্যান্ডি।

ওআ/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250