সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির *** অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্ক সংকেত *** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই

ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকা কেজি পেঁয়াজ হয়ে গেলো ১০০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ফেনীর ছাগলনাইয়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ই ডিসেম্বর) বিকেলে পৌর শহরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পেঁয়াজের বাজার অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী স্থানীয় বাজারে সংকট দেখাচ্ছেন। খবর পেয়ে শহরে অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ও ম্যাজিস্ট্রেটকে বাজারে দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছিল তা ১০০ টাকায় বিক্রি শুরু করেন দোকানদাররা। এসময় কম দামে পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পেঁয়াজ বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওআ/

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250