রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার তাকে আদালতে হাজির করা হলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত পরিদর্শক আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এতে শিশুটি আতঙ্কিত হয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ দেয়। পরে পরিবারের সদস্যরা জানতে চাইলে শিশুটি তাদের বিষয়টি জানায়।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২১ অক্টোবর উত্তেজিত জনতা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্তকে ঘেরাও করে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় মামলা হলে মোসলেমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘এ ঘটনায় গত ২২ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।’

জামিন নামঞ্জুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250