সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর

কিরণের দাদাগিরি জানার পর চাকরি চাইলেন সৌরভ গাঙ্গুলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মোবাইল ফোন দিয়ে ভিডিও নির্মাণ  করে পশ্চিমবঙ্গের সফল ইউটিউবার কিরণ দত্ত। তিনি বংগাই নামেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার অসংখ্য অনুসারী। তবে শুরুটা খুব সহজ ছিল না কিরণের। পরিবার থেকে পাননি সহযোগিতা।

 ইউটিউব থেকে প্রথম যখন টাকা আয় শুরু করলেন কিরণ তখন তার মা বুঝতে পেরেছিলেন ছেলে খুব একটা ভুল কোনো কাজ করছে না।

একের পর এক ভিডিও বানিয়ে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যান কিরণ। দেব থেকে শুরু করে বহু তারকা সিনেমার প্রচারণার জন্য কিরণের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। কারণ তার ভিডিও পোস্ট হওয়া মাত্রই তা মুহূর্তে লাখ ভিউ ছাড়িয়ে যায়।

আরো পড়ুন: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা!

এবার দাদাগিরির মঞ্চ থেকে ডাক পেয়ে নিজের জীবনের নানা কথা বলেছেন কিরণ। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথোপকথনের মাঝে হঠাৎ তিনি বলে বসেন মাস গেলে ঠিক কত টাকা আয় করেন।

সোশ্যাল মিডিয়া স্টাররা মাসে কত টাকা আয় করেন তা জানার কৌতুহলের শেষ নেই। তবে মোটেও প্রকাশ্যে তা নিয়ে আলোচনা করেন না কেউই। কারণ তা নিয়ম বিরুদ্ধ। তবে একটা আঁচ দিতে পারেন তিনি। যা একাধিকবার ভক্তদের আর্জি রাখার জন্য দিয়েছিলেন কিরণ।

মঞ্চে তাই সৌরভকেও ফেরালেন না। সৌরভ অনুমান করে বলেন মাস গেলে ভালোই রোজগার হয়, ১০ থেকে ১২ লাখ? উত্তরে কিরণ জানান, তিনি সেটা বলতে পারবেন না, তবে হয় ভালোই, কাছাকাছি। শুনে চমকে যান সৌরভ। মজা করে বলে বসেন কিরণ কী তাকে একটা চাকরি দেবেন? কিরণও হেসে ওঠেন।

এসি/ আই.কে.জে/



সৌরভ গাঙ্গুলি কিরণ দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250