মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

৫৫ বছর বয়সে জিতে নিলেন মিসেস ইন্ডিয়া খেতাব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

৫৫ বছর বয়সী মডেল রুপিকা গ্রোভার জিতে নিলেন খেতাব ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন’। রূপিকা পেশায় একজন মডেল, অভিনেত্রী। সমাজের বাধাধরা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রুপিকার এই জয়ের চর্চা এখন সর্বত্র। বয়স যে শুধু একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করলেন তিনি। 

জম্মুতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা রূপিকার। গ্ল্যামার ওয়ার্ল্ডের টানে ভূস্বর্গ ছেড়ে এসেছিলেন মুম্বাইতে। বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত হন। এমনকী সংসারও শুরু করে। 

রূপিকার দুই ছেলে রয়েছে। পশুদের নিয়েও কাজ করছেন রূপিকা দীর্ঘদিন, তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে জুড়ে আছেন এলাকার একাধিক এনজিও-র সঙ্গে।

রণবীর সিং, অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন রূপিকা। তবে ৫০ পেরিয়ে মিসেস ইন্ডিয়ার অংশ হওয়া নিসন্দেহে ছিল তার জন্য একটি সাহসী পদক্ষেপ। ফ্যাশন শো-তে অংশ নেওয়ার জন্য কঠিন প্রশিক্ষণও নিয়েছেন। 

কোরিওগ্রাফার সন্দীপ সোপারকার এবং ফ্যাশন ডিরেক্টর-প্যাজেন্ট প্রশিক্ষক কবিতা খারায়াত-সহ অভিজ্ঞ পরামর্শদাতাদের সাহায্যে নিজেকে প্রস্তুত করেছেন। নিজের কথা বলা, হাঁটা সমস্তটাই বদলে নিয়েছিলেন গত কয়েক মাসে। যা তার জয়ের পথকে শুধু প্রশস্তই করেনি, বাড়িয়েছে মনোবলও।

আরো পড়ুন: অবশেষে মা হওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকা

মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন ২০২৩-এর মুকুট জেতার পাশাপাশি, রূপিকা ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘ট্যালেন্টেড ক্লাসিক’-সহ একাধিক খেতাব জিতেছেন।

রূপিকার সৌন্দর্য প্রতিযোগিতায় মুকুট জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সব বয়সী নারীদের জন্যই। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিজের স্বপ্নে বিশ্বাস এবং একটি সাহসী পদক্ষেপ দিয়ে যে কেউ তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। 

সঙ্গে তাঁর জয় বার্তা পাঠায় যে, সৌন্দর্য কোনও বয়স বা জায়গার সীমানা মানে না। সমাজের বাধাধরা নিয়মকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রূপিকা গ্রোভারের মতো নারীরা বরাবরই।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/




মিসেস ইন্ডিয়া খেতাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250