বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েভের কাছে নিজের সংগীত ক্যাটালগের স্বত্ব বিক্রি করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। গতকাল বুধবার (১১ই ফেব্রুয়ারি) পপসংগীতের দুনিয়ায় আলোচিত এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়—বিনোদনবিষয়ক ওয়েবসাইট টিএমজেড খবরটি প্রথম প্রকাশ করে। তারা জানায়, প্রাপ্ত আইনি নথি অনুযায়ী ‘উপস! আই ডিড ইট অ্যাগেইন’ ও ‘টক্সিক’ খ্যাত এই গায়িকা গত ৩০শে ডিসেম্বর চুক্তিতে সই করেন।

সূত্রের বরাতে টিএমজেড আরও জানায়, চুক্তির অর্থমূল্য প্রায় ২০ কোটি ডলারের কাছাকাছি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৪ কোটি টাকা)।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে নিশ্চিত করেছেন, স্পিয়ার্স ও প্রাইমারি ওয়েভের মধ্যে চুক্তির খবরটি সঠিক। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রাইমারি ওয়েভের মালিকানায় হুইটনি হিউস্টন, প্রিন্স ও স্টিভি নিক্সের মতো শিল্পীর সংগীত রয়েছে। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ব্রিটনি স্পিয়ার্সও প্রকাশ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

৪৪ বছর বয়সী স্পিয়ার্স সর্বকালের অন্যতম সফল পপশিল্পী। ১৯৯৮ সালে ‘বেবি ওয়ান মোর টাইম’ গান দিয়ে বিশ্বসংগীতে যাত্রা শুরু করে তিনি দ্রুত শীর্ষস্থান দখল করেন। স্বত্ব বিক্রির চুক্তির আওতায় তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ (ইউ ড্রাইভ মি) ক্রেজি’, ‘সারকাস’, ‘গিম্মি মোর’ এবং ‘আই অ্যাম অ্যা স্লেভ ফর ইউ’।

স্পিয়ার্সের নবম ও সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘গ্লোরি’ প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। তবে সেই সময়টিতে তিনি আদালতের নির্দেশে অভিভাবকের তত্ত্বাবধানে ছিলেন। এই ব্যবস্থায় ২০০৮ সাল থেকে ব্রিটনির অভিভাবক হিসেবে ছিলেন তার বাবা জেমি স্পিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে ১৩ই বছরব্যাপী অভিভাবকত্বের এই অধীন থেকে মুক্তি পান তিনি।

জে.এস/

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250