শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

গান নিয়ে বিতর্কের মাঝেই অভিনেত্রী ইশাকে বিয়ে করলেন র‍্যাপার বাদশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতে প্রকাশ পাওয়া ‘তাতেরি’ গান নিয়ে সমালোচনায় পড়েছেন ভারতীয় র‍্যাপার বাদশা। গানটিতে নারী ও শিশুদের অবমাননা করা হয়েছে—এমন অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। গান নিয়ে এমন বিতর্কের মাঝেই বিয়ে করলেন বাদশা। পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। এটি বাদশার দ্বিতীয় বিয়ে।

ইশার মা পুনম সোশ্যাল মিডিয়া মেয়ের বিয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাদশার পরনে পাঞ্জাবি, মাথায় পাগড়ি। অন্যদিকে ইশার পরনে লাল জামা, গায়ে সোনার গয়না।

ছবির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পুনম। সেই ভিডিওতে বাদশা ও ইশাকে মালাবদল করতে দেখা যাচ্ছে; রয়েছে তাদের খুনসুটির মুহূর্ত। তবে কবে তাদের বিয়ে হয়েছে সেটা উল্লেখ করেননি পুনম। এ ছাড়া বাদশা কিংবা ইশা—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবার বিয়ে করেন বাদশা। তার প্রথম স্ত্রীর নাম জেসমিন। ২০১৯ সালে তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে। এর পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালে তাদের আট বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে। তাদের ঘরে রয়েছে এক মেয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ইশার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বাদশার।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250