বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন। মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করেও পেয়েছেন জাতীয় পুরস্কার। 

গতকাল ১৭ মার্চ জীবনের মায়া ত্যাগ করেন তিনি। শামস সুমনকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার সহশিল্পীরা।

অভিনেতা আজিজুল হাকিম বলেন, শামস সুমনের হঠাৎ মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পেয়েছি। সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু এভাবে যাওয়াতে খারাপ লেগেছে। খুব কষ্ট পেয়েছি। কোনোভাবেই ভুলতে পারছি না। বারবার তার কথা মনে পড়ছে। এত হাসিখুশি মানুষ ছিলেন!

তিনি বলেন, যে কোনো আড্ডায় কিংবা শ্যুটিংয়ে শামস সুমন থাকলে পরিবেশটা অন্যরকম হয়ে যেত। পরিবেশটা আনন্দময় হয়ে যেত। সবাইকে আনন্দে মাতিয়ে রাখতেন। অনেক গুণ ছিল তার।

তিনি জানান, অভিনয় করতে গিয়ে কত শত স্মৃতি আমাদের। সেইসব স্মৃতি ভুলি কেমন করে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, শামস সুমন যেন জান্নাতবাসী হন। দোয়া করা ছাড়া কিছুই করতে পারব না।

তিনি বলেন, মারা যাবার দুই মাস আগেও অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে দেখা হয়েছিল, ওটাই যে শেষ দেখা হবে তা কি জানতাম? ওপারে ভালো থাকুক সহশিল্পী ও কাছের মানুষটি।

সালাহউদ্দিন লাভলু বলেন, শামস সুমনের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি জমে আছে। সেসব স্মৃতিগুলো এক এক করে মনে পড়ছে। কী বলব? কী বলার আছে? মানসিকভাবে আঘাত পেয়েছি তার চলে যাওয়াতে।

তিনি বলেন, আমরা আসলে শিল্পের পথে হেঁটেছি। আমরা শিল্প বন্ধু। বিটিভির নাটকে আমরা দুজনে একসাথে অভিনয় করেছি। কত আড্ডা দিয়েছি জীবন চলার পথে। বড় কথা হচ্ছে, শামস সুমন সবার প্রিয় ছিলেন। ছোট বড় সবার প্রিয় হওয়া কঠিন, কিন্ত তিনি ছিলেন। কোনোদিন কারও বিরুদ্ধে একটি কথাও বলতে দেখিনি।

তিনি উল্লেখ করেন, আড্ডায় সুমন থাকা মানে আনন্দ আর হাসি। সুমন থাকলে কারো মন খারাপ থাকত না। এই মানুষটি অভিনয় জানতেন, অভিনয় ভালোবাসতেন। আবৃত্তির প্রতিও দারুণ ভালোবাসা ছিল। এমন কোনো সপ্তাহ নেই চ্যানেল আইয়ের অফিসে আমাদের দেখা হতো না, গল্প হতো না।

তিনি বলেন, প্রিয় মানুষটি এত দ্রুত হারিয়ে গেলেন! তার মৃত্যুর খবর শুনে গতকাল হাসপাতালে ছুটে গিয়েছিলাম। প্রিয় মুখটি ভুলতে পারছি না। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

চঞ্চল চৌধুরী বলেন, সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রিয় মানুষ, প্রিয় শিল্পী শামস সুমন ভাই বেঁচে নেই। তার মৃত্যুর খবর শোনার পর প্রতি মুহূর্তে এই কথাটিই মনে পড়ছে। আসলেই জীবন কত ছোট! জীবন কত দ্রুত ফুরিয়ে যায়! কেউ জানি না কার কখন ডাক আসবে?

তিনি বলেন, সুমন ভাই আপনার আড্ডা মিস করব, আপনার সুন্দর অভিনয় মিস করব আর আপনার হাসিমুখটা মিস করব। আপনার আত্মার শান্তি কামনা করছি। ওপারে ভালো থাকবেন। প্রার্থনা করছি আপনার জন্য।

শাহেদ আলী বলেন, শামস সুমন ভাই আমাদের সিনিয়র ছিলেন। তাকে চিনতাম, অভিনয়ের আগে যখন সহকারী পরিচালক ছিলাম তখন থেকে। প্রথম সেটে দেখার স্মৃতি চোখে ভাসছে। প্রথম দিন আমাকে অসম্ভব আপন করে নিয়েছিলেন। সেই সুন্দর সম্পর্ক আজীবন ছিল। 

তিনি বলেন, সুমন ভাই মারা যাওয়ার কিছুদিন আগে দেখা হয়েছিল চ্যানেল আইতে। ওই সময় যে কোনো কারণে একটু মন খারাপ ছিল। কিন্ত, সুমন ভাই দেখা হওয়ার পর চোখে চোখ রাখেন এবং কিছুক্ষণ কথা বলেন। এরপর আমার সব মন খারাপ চলে যায়। এই হচ্ছেন আমাদের সুমন ভাই, একটা ম্যাজিক তিনি।

তিনি বলেন, বড়দের কাছ থেকে স্নেহে পেতেন আর আমাদের কাছ থেকে পেতেন সম্মান। সবার প্রিয় সবাই হতে না পারলেও তিনি পেরেছিলেন। আমার আর দীপা খন্দকারের বিয়ের দিন সুমন ভাই একটি কাজ করেছিলেন যা ভুলব না। তিনি তখন একটি রেডিওতে লাইভ অনুষ্ঠান করছেন। হঠাৎ ফোন করে বলেন, শাহেদ, দীপাকে দাও তো, আজকের বিশেষ দিনে দীপার কোন গানটা প্রিয়? তারপর দীপাকে দেওয়ার পর বলেন, জেমসের বাবা গানটি খুব প্রিয়। এই হচ্ছে সুমন ভাই।

তিনি বলেন, তখন ভেবেছিলাম, মানুষের ভেতরের অনুভব বা দুঃখটা আমরা অনেকেই জানি না। সুমন ভাইয়ের ভেতরে কোনো দুঃখ থাকলেও তা প্রকাশ করেননি বরং আনন্দটাই প্রকাশ করতেন। তার মতো অসাধারণ সহশিল্পী পাওয়া মানে অনেক কিছু পাওয়া। খুব মিস করব সুমন ভাই আপনাকে।

শামস সুমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250