বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

ভারতে বন্ধ হতে চলেছে আফগান দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের প্রতি ভারত সরকারের সমর্থনের অভাবের কারণে ১ অক্টোবর থেকে ভারতে কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা জানান ভারতে অবস্থিত আফগান দূতাবাস।

নয়াদিল্লিতে আফগান দূতাবাস এ সিদ্ধান্তের কথা জানান। এ ধরনের সিদ্ধান্তের জন্য দু:খ প্রকাশও করেছেন আফগান দূতাবাস।

এ ব্যাপারে আফগান দূতাবাসের দাবি ভারত সরকারের তাদের প্রতি সমর্থনের যথেষ্ট অভাব রয়েছে, যা ভারতে তাদের কার্যক্রমকে ব্যাহত করে। অর্থাৎ আফগানিস্তানের স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে ভারত তাদের কোন সাহায্যে এগিয়ে আসেনি বিধায় এবার তারা দূতাবাসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ভারতে কূটনৈতিক সমর্থনের অভাবের কারণে আফগানিস্তান তাদের নাগরিকদের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে।

অন্যান্য দেশের মতো, ভারতও আফগানিস্তানের তালেবান শাসকদেরকে স্বীকার করেনি। ২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় ভারত। তবে ভারতে আফগানিস্তানের দূতাবাস চালানোর অনুমতি ছিল। বিতাড়িত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের নিয়োজিত লোকেরাই এখানে ভিসাপ্রদানসহ বাণিজ্য সংক্রান্ত সকল বিষয় পরিচালনা করতো।

এসকে/ এএম/ 

আফগানিস্তান ভারত নয়াদিল্লি দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250