সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র জরিপ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না ৯৬% সৌদি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না সৌদি আরবের অধিকাংশ নাগরিক। সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া শতকরা ৯৬ ভাগ সৌদি নাগরিক বলেছেন, গাজায় দখলদার ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সে জন্য তেলআবিবের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক ছিন্ন করা উচিত। 

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসিপরিচালিত এই জনমত জরিপে পরিষ্কার দেখা যায়, সৌদি আরবের প্রায় সব মানুষ ইসরায়েলের সঙ্গে অন্য আরব দেশগুলোর যে কোনো রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন।

আরো পড়ুন: বড়দিনকে ঘিরে উৎসবে মেতেছে বিশ্ব

জরিপে দেখা যায় সৌদি আরবের শতকরা ৯১ ভাগ মানুষ মনে করেন- গাজায় ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও চূড়ান্তভাবে প্যালেস্টাইন, আরব এবং মুসলিম জনগণের বিজয় হবে।

আগস্ট মাসের তুলনায় সৌদি আরবে হামাসের জনপ্রিয়তা ৩০ ভাগ বেড়েছে। এছাড়া, সাম্প্রতিক ঘটনাবলীতে দেখা যাচ্ছে যে, ইসরায়েল আগের চেয়ে দুর্বল হয়েছে এবং অভ্যন্তরীণভাবে বিভক্ত- এই বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেছে শতকরা ৮৭ ভাগ উত্তরদাতা।

সূত্র: ইস্ট মনিটর

এইচআ/ আই. কে. জে/ 

সম্পর্ক জরিপ সৌদি-ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250