বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

ছুটি কাটিয়ে ঢাকায় ফি‌রলেন পিটার হাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নয়া দিল্লিতে বড়দি‌নের ছু‌টি কা‌টি‌য়ে ঢাকায় ফি‌রে‌ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্প‌তিবার (২৮শে ডি‌সেম্বর) দুপু‌রে ঢাকায় ফে‌রেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, বড়‌দিন উপল‌ক্ষ্যে মা‌র্কিন রাষ্ট্রদূতের ১০ দি‌ন ছু‌টি কাটা‌নোর তথ্য কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়‌কে জা‌নি‌য়ে‌ছিল দূতাবাস। 

বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক গত ২২শে ডি‌সেম্বর ভারতের নয়া দিল্লি যান পিটার হাস। ছয় দিন পর আজ দুপুরে তি‌নি ঢাকায় ফেরেন।

দি‌ল্লি‌তে যাওয়ার এক দিন আগে গত ২১শে ডি‌সেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকটি প্রায় আধঘণ্টা স্থায়ী হয়।

এর আগে, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে হাস কলম্বো সফ‌রে গিয়েছিলেন। ওই সময় ১১ দিন ছুটি কাটিয়ে ২৭শে নভেম্বর কা‌জে যোগ দেন তিনি।

ওআ/

পিটার হাস‌

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250