শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

নব্য জেএমবির প্রধান গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নব্য জেএমবির বর্তমান প্রধান মো. ইউসুফ ওরফে ইউসুফ হুজুর (৩৮) এবং সহযোগী মো. জহিরুল ইসলাম ওরফে জহির (৪৩)কে গ্রেফতার করেছে  কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি )। 

রাজধানীর ডেমরা এলাকায় গোপন বৈঠকের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় নব্য জেএমবির মুখপত্র পত্রিকা নাবা, ১০টি ডেটোনেটর ও বেশকিছু ডকুমেন্টস উদ্ধার করা হয় বলে দাবি সিটিটিসির।

রোববার (৩১শে ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আমরা নব্য জেএমবির সব নেটওয়ার্ক বিধ্বস্ত করেছিলাম। সংগঠনের পরবর্তী আমির মাহাদী হাসান জন বিদেশে বসে পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। আমাদের তথ্যের ভিত্তিতে তুরস্ক পুলিশ তাকে গ্রেফতার করে।

আরো পড়ুন রিজভীকে খুঁজছি, শীঘ্রই গ্রেফতার: ডিবি হারুন

তার অনুসারী কয়েকজনকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শনাক্ত করেছিলাম। আমাদের ধারাবাহিক তৎপরতায় গত অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে অন্তত ৭-৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। মাহাদীর বাংলাদেশের নেটওয়ার্কের বিষয়ে আমরা আগে থেকেই অবগত ছিলাম। এর ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়।

এইচআ/ আই.কে.জে









গ্রেফতার সিটিটিসি নব্য জেএমবি মো. ইউসুফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250