শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

পাসপোর্ট আটকে চাঁদাবাজি, কাস্টমসের সিপাই গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

যাত্রীর পাসপোর্ট আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় ঢাকা কাস্টম হাউজের সিপাই আসাদুল্লাহ্ হাবিবের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার (২৭শে ডিসেম্বর) দক্ষিণখান থানায় এ মামলা করেন দুবাইফেরত যাত্রী সজিব আহমেদ। পরে আসাদুল্লাহ হাবিবকে এ ঘটনায় গ্রেফতার দেখানো হয়।

দক্ষিণখান থানা-পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) রাতে দক্ষিণখান এলাকায় যাত্রীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতেনাতে ধরা হয় তাকে।

এর আগে ২৫শে ডিসেম্বর দুবাই থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে (বিএস৩৪৪) ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সজিব আহমেদ। তিনি পাঁচটি মোবাইলফোন নিয়ে আসেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরের ডিউটিরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক প্রদানের জন্য বলেন। সজিব ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক প্রদান করেন।

আরো পড়ুন: ঢাবি ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ১১

পরে ভুলবশত সজিব আহমেদ তার পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে যান। বাসায় যাওয়ার পর তার মোবাইলে ভারতীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করেন কাস্টমসের সিপাই আসাদুল্লাহ হাবিব (৩০)। পাসপোর্টটি ফেরত নেওয়ার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে আর্মড পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে দক্ষিণ খান থানায় মামলা করেছেন সজিব আহমেদ।

মামলার এজাহারে বলা হয়েছে, সজিব আহমেদের মোবাইলে ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়, আপনার পাসপোর্টটি আমার কাছে আছে। কীভাবে পাসপোর্টটি পেয়েছে সজিব জানতে চাইলে কল করা ব্যক্তি জানান, তিনি এয়ারপোর্টে থাকেন, সেখানেই পাসপোর্টটি পেয়েছেন।

এরপর সজিব আহমেদ ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পাসপোর্ট ফেরত দিতে এক লাখ টাকা দাবি করে ওই ব্যক্তি। টাকা না দিলে পাসপোর্টটি নষ্ট করে ফেলার হুমকিও দেওয়া হয়। আতঙ্কে সজিব এক লাখ টাকা দিতে রাজি হন। পরে সেই ব্যক্তি সজিবকে টাকা নিয়ে দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটির পয়সা বাজারে যেতে বলেন।

এজাহারে আরো বলা হয়েছে, এ ঘটনায় সজিব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ২৬শে ডিসেম্বর বিকেলে সজিবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে বিমানবন্দর আর্মড পুলিশ।

দক্ষিণখান থানা এলাকার আশিয়ান সিটি পয়সা বাজার এলাকায় অবস্থান নেয় আর্মড পুলিশ সদস্যরা। তখন সেই ব্যক্তি সজিবকে ভয়ভীতি দেখাতে থাকেন। পরে এক লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। 

এইচআ/ এসি


পাসপোর্ট আটক কাস্টমস চাঁদাবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250