বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার ঢাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। 

রোববার (১ অক্টোবর) করাচি হয়ে ঢাকায় আসলেন রেনা বিটার। তিনি ২৫ সেপ্টেম্বর থেকে সফর শুরু করেন ইসলামাবাদ থেকে।

২ অক্টোবর এ সফর শেষ করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ঢাকায় তিনি দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং কনস্যুলার কার্যক্রম পরিদর্শন করবেন বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে।

তার এ সফরে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং দেশগুলিতে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির বিষয়েও আলোচনা করবেন। এসময় তিনি গভীর এবং টেকসই প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরবেন।

আরো পড়ুন : ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত কয়েকমাস ধরেই দেশে বিদেশি কূটনৈতিকদের আনাগোনা বেড়েছে। তারই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসতে চলেছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলারবিষয়ক সহকারী সচিব রেনা বিটার।

এসকে/ 


ঢাকা যুক্তরাষ্ট্র রেনা বিটার সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250