বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবারের ছবি পোস্ট করায় বিল হল ৪ লক্ষ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

আমরা অনেকেই খেতে গিয়ে বাহারি সব খাবারের ছবি সমাজমাধ্যমে পোস্ট করি। আর সেটি করতে গিয়েই লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দক্ষিণ চীনের বাসিন্দা এক তরুণী। বন্ধুদের সঙ্গে নিয়ে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। রেস্তরাঁয় আগে থেকেই টেবিল বুক করা ছিল তাঁদের। রেস্তরাঁয় গিয়ে নির্ধারিত টেবিলে বসে প্রচুর খাবার অর্ডার করেন। নানা ধরনের খাবারে টেবিল ভরে ওঠে। খাবার মুখে তোলার আগে টেবিল ভর্তি খাবারের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। তারপর বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।

আরো পড়ুন : ময়লার মধ্যে পাওয়া গেল ৯ কোটি টাকার আংটি

দেদার আড্ডা, গল্পগুজব, খাওয়াদাওয়ার পর ওই তরুণী বিল মেটাতে রেস্তরাঁর কাউন্টারে যান। কিন্তু বিল দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। চার জনের খাওয়াদাওয়ায় ৪ লক্ষ টাকা বিল দেখে অ়জ্ঞান হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এত টাকা বিল কেন এসেছে, তা জানার পর আকাশ থেকে পড়া ছাড়া উপায় ছিল না।

ওই তরুণী যে টেবিলে বসেছিলেন, সেখানে আগে থেকেই একটি কিউআর কোড স্ক্যানার রাখা ছিল। প্রত্যেকের টেবিলেই একটি করে এমন স্ক্যানার আছে। স্ক্যানারের মাধ্যমে খাবার অর্ডার করা হয়।

খাবারের ছবি তোলার সময়ে সেটিরও ছবি উঠে যায়। ছবিটা পোস্ট হওয়ার পর অনেকেই ওই তরুণীর নাম করে স্ক্যানারের মাধ্যমে খাবার অর্ডার করে দেন।

পুরো বিষয়টি জানার পর অবশ্য টাকা দিতে অস্বীকার করেন তিনি। কিন্তু রেস্তরাঁ কর্তৃপক্ষ ছাড়ার পাত্র নন। একেবারে দিতে না পারলেও তরুণীকে পুরো টাকাটা কিস্তিতে শোধ দেওয়ার কথা বলা হয়েছে।

এস/ আই. কে. জে/ 


রেস্টুরেন্ট খাবারের ছবি পোস্ট ৪ লক্ষ টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250