শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনীতির চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। আজ সোমবার (১৭ই নভেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষ হওয়ার পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন–সংক্রান্ত অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অসন্তোষের পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা—এসব বিষয় আজকের আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়ও আজকের বৈঠকের আলোচনায় প্রাধান্য পাবে।

স্থায়ী কমিটির বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250