সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ইলিশ খিচুড়ির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

খিচুড়ি খাওয়ার এখনই সময়। নানাভাবে ও নানা উপকরণে রাঁধতে পারেন ইলিশ খিচুড়ি।

ভাজা মসলার উপকরণ

আস্ত ধনে ২ চা–চামচ, আস্ত জিরা ২ চা–চামচ, আস্ত শুকনা মরিচ ৫–৬টি, গোলমরিচ ৮–১০টি, এলাচি ৮–১০টি ও দারুচিনি ৫–৬টি।

প্রণালি

সব ধরনের মসলা ভেজে গুঁড়া করে নিতে হবে।

খিচুড়ির উপকরণ

মুগডাল ২০০ গ্রাম, মসুর ডাল ২০০ গ্রাম, ছোলার ডাল ১০০ গ্রাম, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, ঘি ১ চা–চামচ, শর্ষের তেল আধা কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ২ চা–চামচ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা–চামচ, টমেটোর কুচি আধা কাপ, ইলিশ মাছ ১ কেজি (টুকরা করে নিতে হবে), পানি পরিমাণমতো, কাঁচা মরিচ ৩–৪টি, লবণ স্বাদমতো ও ঘি ২ চা–চামচ।

প্রণালি

তিন রকমের ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ডাল সেদ্ধ করে নিতে হবে। চাল ভালোভাবে ধুয়ে নিন। আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। কড়াইয়ে শর্ষের তেল ও ঘি দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজবাটা দিয়ে ভালোভাবে নাড়ুন।

লবণ, আদা ও রসুনবাটা দিন। বাদামি রং ধরলে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষান। টমেটোর কুচি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। কেটে রাখা মাছের টুকরা দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো জ্বাল দিতে হবে। ঝোল থেকে মাছ উঠিয়ে রাখুন।

এবার ওই ঝোলের মধ্যে পানি দিন। সেদ্ধ করে রাখা ডাল ও ভিজিয়ে রাখা চাল দিন। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা গুঁড়ামসলা দিন। ঘি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলতে হবে। ইচ্ছেমতো পেঁয়াজ অথবা বেগুনভর্তা দিয়ে পরিবেশন করুন।

জে.এস/

খিচুড়ি ‘ইলিশ খিচুড়ি’ ইলিশ খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250