শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি গেলেন ৩৯ হাজার হজযাত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হজ পালন করতে এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার (২৪শে মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। 

বুলেটিনে বলা হয়,পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী। 

আরো পড়ুন: ঈদের অগ্রিম টিকেট বিক্রি হতে পারে ২রা জুন থেকে

মোট ৯৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। এই হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৫ হাজার ২৪৩ জন। তাছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ৫৪৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৯ই মে থেকে হজের যাত্রা শুরু হয়। 

এইচআ/  

সৌদি আরব হজযাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250