সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বর্ষায় ইলিশের দুই পদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সময় এখন ইলিশ খাওয়ার। তবে যে গরম পড়েছে, তাতে ইলিশ পোলাও বা ইলিশের মালাইকারি না খেলেই বরং শরীর ভালো থাকবে। হালকা মসলায়ও সুস্বাদু করে ইলিশ রান্না করা যায়। আজ থাকছে হালকা মসলা ও উপকরণে ইলিশ মাছের রেসিপি।

শাপলা ডাঁটা দিয়ে ইলিশ

উপকরণ

বেছে টুকরা করে হালকা ভাপ দেওয়া শাপলা ডাঁটা ৩ কাপ, ইলিশ মাছ ৬ থেকে ৮ টুকরা, কাঁচা মরিচের বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টা, হলুদগুঁড়া দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ।

প্রণালি

প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি ভেজে নিন। তাতে পেঁয়াজবাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিন। এবার সব মসলা দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে তাতে সরিষাবাটা দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে শাপলা ডাঁটা দিয়ে পরিমাণমতো পানি দিতে হবে। এরপর ফুটে উঠলে লবণ মাখিয়ে রাখা ইলিশের টুকরা দিয়ে ঢেকে রান্না করুন। তারপর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

ঝাল ঝাল সর্ষে ইলিশ

উপকরণ

ইলিশ মাছ ৬ পিস, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা- চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ১ চা-চামচ করে, লবণ স্বাদমতো, সরিষার তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টা, সরিষাবাটা ২ টেবিল চামচ, নারকেলবাটা ২ টেবিল চামচ।

প্রণালি

ইলিশ রিং পিস করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজকুচি সামান্য ভেজে নিন। এবার পেঁয়াজ, আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরে মাছ, সরিষাবাটা, নারকেলবাটা, কাঁচা মরিচ ফালি দিয়ে আবার নেড়ে ৪-৫ মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঝাল ঝাল সর্ষে ইলিশ।

জে.এস/

বর্ষায় ইলিশের দুই পদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250