মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মজাদার ইলিশ বিরিয়ানির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইলিশ মাছের যে কোনো পদই মজাদার হয়। তবে ইলিশ দিয়ে যদি বিশেষ কোনো পদ রাঁধতে চান তাহলে সেরা বিকল্প হতে পারে ইলিশের বিরিয়ানি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পদ।

ঘরোয়া আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নে ছুটির দিনের সেরা রেসিপি হতে পারে এই বিরিয়ানি। রইলো ইলিশ বিরিয়ানির রেসিপি-

উপকরণ-

১. পোলাওয়ের চাল ৪০০ গ্রাম

২. ইলিশ মাছ ৬ টুকরা

৩. পানি ঝারানো টক-মিষ্টি দই আধা কাপ

৪. আদা বাটা আধা চা চামচ

৫. মরিচ গুঁড়া আধা চা চামচ

৬. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ

৭. বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ

৮. আস্ত এলাচ ৪টি

৯. দারুচিনি ৩ টুকরা

১০. তেজপাতা ২টি

১১. লবঙ্গ ৩টি

১২. লবণ স্বাদমতো

১৩. তেল বা ঘি ১ কাপ

১৪. কাঁচা মরিচ ৪/৫টি

১৫. আলু বোখারা ৪টি

১৬. লেবুর রস ১ টেবিল চামচ ও

১৭. কিশমিশ ১ টেবিল চামচ।

আরো পড়ুন : মসুর ডাল যেভাবে রাঁধলে পাবেন নতুন স্বাদ

পদ্ধতি-

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে চাল আধাসেদ্ধ করে নিন। তারপর ভাতের মাড় ঝরিয়ে আলাদা পাত্রে রাখুন।

এদিকে মাঝারি আকারের টুকরা করে মাছ কেটে পরিষ্কার করে নিন। এরপর পানি ঝরিয়ে নিতে হবে। এবার অর্ধেক তেল ও ঘিয়ের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন মাছের সঙ্গে।

অন্তত ১০ মিনিট মেরিনেট করে রাখুন মাছগুলো। একটি প্যানে ম্যারিনেট করা মাছ অল্প আঁচে ১০ মিনিট কষিয়ে নিতে হবে।

একটি পাতিলের মধ্যে পোলাও চালের ভাত দিয়ে তার উপরে সাজিয়ে দিন মাছগুলো। উপরে আলু বোখারা ও কাঁচা মরিচ দিয়ে দিন। ভাতের উপর আরও ছড়িয়ে দিন কিশমিশ, বাকি তেল ও ঘি।

সবশেষে আলাদা করে রাখা ভাতের মাড় উপরে ঢেলে দিন। খেয়াল রাখতে হবে যেন মাড় ভাতের নিচে থাকে। অন্যদিকে সামান্য আটা মেখে পাতিলের ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিন।

চুলার আঁচ বাড়িয়ে ৫ মিনিট রান্না করতে হবে। এরপর চুলায় তাওয়া বসিয়ে মুখবন্ধ হাঁড়িটি তাওয়ার উপর কম আঁচে আরও আধা ঘণ্টা দমে বসিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে বড় পাত্রে পরিবেশন করুন ইলিশ বিরিয়ানি।

এস/কেবি

ইলিশ বিরিয়ানি ইলিশ রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250