শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

এফ-১৬ যুদ্ধবিমান

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। রুশ বাহিনীর বিরুদ্ধে আরও দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করার জন্য ইউক্রেনীয় উড়োজাহাজ পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দিবে যুক্তরাষ্ট্র। 

গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, তারা ইউক্রেনের এফ-১৬ উড়োজাহাজের পাইলটদের আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ প্রদান শুরু করবে যাতে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে উন্নত উড়োজাহাজ ব্যবহার করতে পারে।

ইউক্রেন দীর্ঘদিন ধরে এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো চেয়ে আসছে যাতে রুশ আক্রমণের বিরুদ্ধে আরও ভালভাবে লড়াই করা যায়। রুশ বাহিনীর দখলকৃত ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে এখন ইউক্রেন বাহিনী উপযুক্ত পাল্টা আক্রমণে যুক্ত রয়েছে।

আরো পড়ুন: বাজপাখির কাউন্ট ডাউন শুরু, এফ-১৬ এখন ইউক্রেনে

পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণের জন্য মার্কিন প্রশিক্ষণে বেশ কিছু পাইলট এবং কর্মী জড়িত থাকবে।

তিনি বলেন, পরের মাসে অ্যারিজোনার মরিস এয়ার ন্যাশনাল গার্ড বেসে এবং টেক্সাসের সান আন্তোনিওর ল্যাকল্যান্ড এয়ার ফোর্স বেসে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ পরিচালিত হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ইউক্রেনের প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার কথা বলেছেন এবং তারা প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে প্রয়োজনীয় সমর্থন যোগানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এসকে/   আই.কে.জে

যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন এফ-১৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250