মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

দেশীয়ভাবে রান্না করা ইলিশই বিদেশিদের পছন্দ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্ষাকাল মানেই ইলিশের মৌসুম। ইলিশ এমন এক মাছ, তা যেভাবেই রান্না করে খাওয়া হোক না কেন, স্বাদে কোনো পরিবর্তন আসে না। ইলিশ ভাজা, ঝোল, রান্না, বাটা, ভাপা সকলভাবেই খাওয়া যায়। আমাদের এখানে ইলিশ রান্নায় পেঁয়াজবাটার ব্যবহার একটু বেশি।

দুই বাংলায় ইলিশ রান্নার পদ্ধতি আলাদা হলেও স্বাদের কিন্তু কমতি নেই। মাচায় ঝোলা যে সবজি হয়, সেটা দিয়ে ইলিশ রান্না বেশি জমে। তা ছাড়া ইলিশের লেজ, মাথা, ডিমের স্বাদও কম নয়। ব্রিটিশরা ইলিশের স্বাদ ও গন্ধ বজায় রাখতে ইলিশ মাছকে স্মোকড করে খেত। তাদের হাত ধরেই এই অঞ্চলে স্মোকড ইলিশের প্রচলন শুরু হয়। ইলিশ স্মোকড করে খাওয়ার আরেকটি কারণ ছিল, তারা মাছের কাঁটা বেছে খেতে পারত না। স্মোকড ইলিশ রান্নার পদ্ধতিগত কারণেই মাছের কাঁটা খুব নরম হয়ে যেত। আর ইলিশে আছে ওমেগা-৩, যা শরীরের খারাপ কোলেস্টেরলকে রোধ করে। যে কারণে ব্রিটিশরা এই মাছ খেতে ভালোবাসত।

ইলিশ নিয়ে বিদেশিরা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী রেসিপি খেতেই ভালোবাসেন। যদিও বাইরের দেশগুলোতে ইলিশ ততটা সহজলভ্য নয়। একবার কিছু বিদেশিকে যুক্তরাষ্ট্রে আমার ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের আপ্যায়ন করতে ইলিশ পোলাও, ভাপা ইলিশ রান্না করা হলো। ইলিশের এসব বাঙালি রান্না খেয়ে তাঁরা এতই মুগ্ধ হয়েছিলেন যে এখনো সেই স্বাদের কথা বলেন।

এখন অনেক রেস্তোরাঁ, বুফে বা পাঁচ তারকা হোটেলগুলোতে ইলিশ নিয়ে নানা নিরীক্ষাধর্মী রান্না করা হয়। স্মোকড ইলিশ, ইলিশের কাবাব, ফ্রাই আরও কত কি। আর নতুন প্রজন্ম কাঁটা বেছে মাছ খাবে, সেই সময় বা ধৈর্য তাদের নেই। সবকিছুতেই একটি সহজ সমাধান খোঁজে তারা। এ জন্য ইলিশ রান্নাতেও আসছে পরিবর্তন। যাতে ভাত ছাড়াও এই মাছ খাওয়া যেতে পারে, সে জন্য তৈরি হচ্ছে নানা ফিউশন রেসিপি।

আর.এইচ


ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250