মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বাংলাদেশ শিশু একাডেমি

বিজয় দিবসে ৫২ ফুট ক্যানভাসে শিশুরা আঁকলো স্মার্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সুখবর

গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমিতে ৫২ ফুট ক্যানভাসে রঙ তুলিতে শিশুরা আঁকলো স্মার্ট বাংলাদেশ।

শনিবার (১৬ই ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে স্মার্ট বাংলাদেশ শীর্ষক এ ক্যানভাসের উদ্বোধন করেন।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষ্যে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আবুল বারাক আলভী এবং অভিনেতা আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতার নেতৃত্বে ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৬ই ডিসেম্বর হাজার বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে বিজয়ের আনন্দে মেতে উঠার দিন।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, আগামী প্রজন্ম জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে বেড়ে উঠবে। এই শিশুরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যতদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী থাকবে, ততদিন দেশ সমৃদ্ধ, নারী-শিশু উন্নয়ন, ক্ষমতায়ন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না নারীরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ড. কেয়া খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তারসহ দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিশেষ অতিথির বক্তৃতায় সচিব নাজমা মোবারেক বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই স্বাধীনতা রক্ষার দায়িত্বও আমাদের। আজ আমরা অঙ্গীকারবদ্ধ হই- মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যবোধ, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য দেশ হিসেবে তুলে ধরবো।

আলোচনা পর্ব শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসকে/ 

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250