মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বৃষ্টির সঙ্গে ইলিশ-খিচুড়ি খাওয়ার সম্পর্ক কী!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

সংগৃহীত

বৃষ্টি নামলেই মনটা উদাস হয়। সঙ্গে এটাও মনে হয় ইশ্, এখন যদি ইলিশ-খিচুড়ি খাওয়া যেত! কত খাবারই তো আছে তার মধ্যে বৃষ্টি দেখলে ইলিশ-খিচুড়ি খাওয়ার সাধ জাগে কেন মনে? এই প্রশ্নটা কখনো মাথায় খেলা করেছে কি?

বৃষ্টির দিনে এই ইলিশ-খিচুড়ি খাওয়ার পেছনেও আছে মজার মজার বেশ কিছু তথ্য। এমনটাই জানালেন রন্ধনবিশারদরা। যেমন বর্ষার মৌসুমে পদ্মার ইলিশটা ভালো পাওয়া যায়। এ কারণেই বর্ষার সঙ্গে ইলিশের সম্পর্ক জড়িয়ে আছে ওতপ্রোতভাবে—বলছিলেন রন্ধনশিল্পী নাহিদ ওসমান।

আরো পড়ুন: অতিথি আপ্যায়নে চিংড়ি ভাপা : জেনে নিন রেসিপি

এদিকে খিচুড়ি ছিল মূলত বাউলদের খাবার। পথে-ঘাটে গান করে বেড়াতেন বাউলেরা। সে সময় বাড়ি বাড়ি গান শোনাতে গেলে লোকজন তাদের চাল-ডাল দিত। সেগুলো একসঙ্গে মিশিয়ে বাউলেরা রান্না করে খেতেন। পরবর্তী সময়ে যেটার নাম হয়ে গেল খিচুড়ি। এ ছাড়া বর্ষার বৃষ্টিতে চারিদিক পানিতে ভরে যেত। যে কারণে এ সময় ঘর থেকে বের হয়ে বাজার করাও বেশ কষ্টের কাজ হয়ে দাঁড়াত। তখন ঘরে থাকা চাল-ডালেই গৃহিণীরা রান্না করতেন খিচুড়ি। 

রন্ধনশিল্পী সিতারা ফেরদৌস বললেন, ‘পল্লিগ্রামে আগে কাঠ দিয়ে রান্নার কাজ হতো। বর্ষা এলেই বাড়ির উঠোন ভরে যেত পানিতে। কাঠ ভিজে গেলে রান্না করতে অনেক সময় লাগত। যে কারণে তাড়াতাড়ি রান্নার জন্য গৃহিণীরা চাল ও ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করতেন। একসময় শহুরে কায়দায় বর্ষা যাপনে প্রিয় খাবারের তালিকায় উঠে এসেছে ইলিশ-খিচুড়ি।’

এসি/  আই. কে. জে/

বৃষ্টি ইলিশ খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250