মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইলিশ মাছের নানা পদ আমরা খেয়ে থাকি। বিশেষ করে পহেলা বৈশাখের সময়। এছাড়াও সারা বছর জুড়ে আমাদের প্রতিদিনের খাবারে কিংবা বিশেষ কোনও আয়োজনে থাকে ইলিশের নানা পদ।

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি তৈরির পদ্ধতি

 উপকরণ:-

ইলিশ মাছ- ৪ টুকরো

কুমড়া পাতা- ৪ টুকরো

টমেটো বাটা- ১/২ কাপ

ধনিয়া পাতা বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ বাটা- স্বাদমতো

তেল-পরিমাণমতো

আরও পড়ুন : ঝটপট তৈরি করে ফেলুন ডিমের কোরমা

প্রস্তুত প্রণালী  

(১) ইলিশ মাছ কেটে ধুয়ে নিন।

(২) এবার টমেটো বেটে একটি পাত্রে রাখুন।

(৩) তারপর ধনিয়া পাতা ও কাঁচা মরিচ বেটে আলাদা আলাদা পাত্রে রাখুন।

(৪) একটি পাত্রে এবার টমেটো বাটা, ধনিয়া পাতা বাটা, কাঁচা মরিচ বাটা, আদা, রসুন, পেঁয়াজ বাটা নিয়ে মাখিয়ে নিন।

(৫) এখন এই মাখানো উপকরণের মধ্যে ইলিশের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

(৬) এরপর একটি করে কুমড়া পাতা নিয়ে এরমধ্যে মাখানো মাছের একটি করে টুকরো দিয়ে ভালো করে কুমড়া পাতায় পেচিয়ে নিন। পাতাটি একটি পুটলির মতো করে নিয়ে মুখটি সুতা অথবা টুথপিক দিয়ে আটকে নিন।

(৭) এভাবে বাকি মাখানো মাছগুলো কুমড়া পাতায় মুড়িয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আবার ভেতরের মাছও ঠিক মতো ভাজা হয়।

এইতো হয়ে গেলো ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি। খুব সহজেই রান্না করুন ইলিশ পাতুরি এবং গরম গরম পরিবেশন করুন ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে।

এস/ আই.কে.জে

রেসিপি ইলিশ পাতুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250