মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

অস্কার দৌড়ে সুমন ফারুক-জয়া আহসানের ছবি ‘ফেরেশতে’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

জয়া আহসান ও সুমন ফারুক অভিনীত ফেরেশতে’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অভিনয়ের ক্যারিয়ারের দ্বিতীয় ছবিটিই যাচ্ছে অস্কার দৌড়ে। এর চেয়ে একজন অভিনেতা সুখের খবর আর কী হতে পারে!  অভিনেতা ও  প্রযোজক সুমন ফারুকের কথা বলা হচ্ছে। আগামী ২ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘সুলতানপুর’ চলচ্চিত্রটি। ছবিটি নির্মাণ করেছেন মেধাবী নির্মাতা সৈকত নাসির।

এদিকে এই ছবিটির পরপরই আসছে জয়া আহসান ও সুমন ফারুক অভিনীত ‘ফেরেশতে’ছবিটি। এই ছবি মূলত ইরানি প্রডাকশন। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের নির্মাণ। ছবিটির খবর এরই ভেতরে ইরানি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

ছবিটির খবর দিতে গিয়ে সুমন ফারুক বলেন, আমি বর্তমানে আমার প্রথম চলচ্চিত্র সুলতানপুর নিয়েই ব্যস্ত আছি। এর ভেতরে আমাদের ইরানি ছবিটি নিয়ে বিভিন্ন দেশের আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ পাচ্ছে। একজন নবীন অভিনেতা হিসেবে বিষয়গুলো অবশ্যই আনন্দের ও অনুপ্রেরণার। একই সঙ্গে  আমার ডিরেক্টর অতাশ জমজম জানালেন যে ফেরেশতে ছবিটি এবারের অস্কার মনোনয়নের দৌড়ে অংশ নিতে যাচ্ছে। অভিনয় বা চলচ্চিত্রের সঙ্গে আমার সম্পৃক্ততা ভালো লাগার জায়গা থেকে। সেখানে ফেরেশতে ছবিটি আমার ক্যারিয়ারের প্রাপ্তিযোগ বলে মনে করি।

আরো পড়ুন: ঈদের সিনেমায় আলোচিত বুবলি

অন্যদিকে ‘সুলতানপুর’ ছবির একটি গান প্রকাশ পেলো মাত্র। ছবিটি মুক্তির প্রহর গুনছে। নির্মাতা অতাশ জমজম বলেন, আমার অভিনেতার প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। তাই সুলতানপুর ছবিটির জন্য শুভকামনা। ফেরেশতে ছবিটি একটি ইরানি সিনেমা, তবে গল্পটা বাংলাদেশের। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, যে কোনো ভালো চরিত্রের প্রতিই আমার ভালোবাসা প্রচুর। এই ছবিটি একটা দারুণ গল্পের। প্রথম সিটিংয়ে নির্মাতা যখন জানালেন তখন কো আর্টিস্ট নিয়ে আমার খানিক দ্বিধা ছিল। কিন্তু অভিনয় নিয়ে তার ডেডিকেশনটা আমাকে মুগ্ধ করেছে। তার প্রথম ছবি সুলতানপুরের জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250