বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

আঙুলের ছবি পোস্ট করে যা লিখলেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। এ দলে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভোট প্রদান করেছেন তিনি। 

ভোট প্রদানের খবর জয়া নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ফেসবুকে বৃদ্ধাঙ্গুলির একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভোটের কালি লাগানো আছে আঙুলে। ছবির নিচে লেখা ১/৭/২৪। এতে স্পষ্ট, এ তারকা যে ভোট প্রদান করেছেন ছবিটি তারই আভাস। 

আরো পড়ুন: গণতন্ত্রের স্বার্থেই ভোট দিতে বললেন চিত্রনায়ক রিয়াজ

তবে কোন এলাকায় ভোট দিয়েছেন তা কিছু জানাননি জয়া। জানা গেছে, তিনি বারিধারার বাসিন্দা। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। 

এদিকে একই আসনের ভোটার চিত্রনায়ক রিয়াজ। নেট দুনিয়ায় তিনিও জানিয়েছেন ভোট প্রদানের খবর। 

এসি/ওআ

জয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250