শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

সংগীত

আজ আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: কোক স্টুডিও বাংলা

কোক স্টুডিও বাংলা দ্বিতীয় সিজনটি শুরু করেছিল ‘মুড়ির টিন’ দিয়ে। বেশ প্রশংসা পেয়েছিল গানটি। এরপর একাধিক গান প্রকাশ করা হয়। ঈদের আগে মুক্তি পেয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের অষ্টম গান ‘দেওয়ানা’। কাওয়ালি এই গানের সুর-ছন্দ আর বৈচিত্র্যময় পরিবেশনার আনন্দের রেশ না ফুরোতেই মুক্তি পাচ্ছে নতুন গান ‘সন্ধ্যাতারা’।  আজ রাতে কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে গানটি গেয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

গানটি প্রসঙ্গে অর্ণব সাংবাদিকদের বলেন, আবহমান বাংলার বাউলগান পুরো ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে। সেখান থেকে প্রভাবিত হয়ে সৃষ্টি হয় শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ঘরানার। তৈরি হয় বিভিন্ন রাগ ও সুর। ভারতীয় ক্ল্যাসিক্যাল মিউজিকে বাংলাদেশি ফোক গানের অনেক প্রভাব আছে। ক্ল্যাসিক্যাল গানের ওস্তাদেরা যেসব রাগ নিয়ে গান লিখতেন, সুর করতেন, সেগুলোকে বলা হয় ‘বন্দিশ’। হিন্দি, উর্দু, তামিল ইত্যাদি ভাষায় লেখা হয় বন্দিশগুলো। ‘সন্ধ্যাতারা’ গানের মাধ্যমে একটি জনপ্রিয় বন্দিশ গানের বাংলা অনুবাদ করা হয়েছে এবং কোক স্টুডিও বাংলা গানটির ফিউশন তৈরি করেছে।

কোক স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়, প্রথম থেকেই সৃষ্টিশীল, আনন্দে ভরপুর গান দর্শক-শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা। সেই সঙ্গে প্রচেষ্টা থাকে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ ও বহন করাও। ‘সন্ধ্যাতারা’ গানের আনন্দ-আবেশে আবার ভেসে বেড়াবেন দেশ-বিদেশের শ্রোতা-দর্শকেরা, আশা কোক স্টুডিওর।

আরো পড়ুন: লাভ নয় নিজের ‘লাস্ট স্টোরি’ শোনালেন বিদ্যা বালান

গানটি প্রসঙ্গে শিল্পী সুনিধি নায়েক গণমাধ্যমকে বলেন, ‘এই গানে আমার গাওয়া অংশটুকু ভিন্ন এক ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। কোক স্টুডিও বরাবরই নতুন নতুন আয়োজন দিয়ে দর্শক-শ্রোতাদের চমকে দিতে পছন্দ করে। সেই ধারাবাহিকতায় ‘‘সন্ধ্যাতারা’’য়ও দর্শক-শ্রোতারা নতুনত্বের স্বাদে বিমোহিত হবেন বলে আশা করি। গানটির কথা, সুর, গায়কী দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। কোক স্টুডিও বাংলার প্রতি আমার কৃতজ্ঞতা। এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ আমাকে সমৃদ্ধ করেছে।’

এম/


কোক স্টুডিও বাংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250