শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ব্র্যাড পিট।  দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানে ধরে রেখেছেন। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক এই তারকা কেবল অভিনয়ের মাধ্যমেই এত সম্পদের পাহাড় গড়েননি। তার বর্তমান অবস্থার পেছনে অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়িক বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ব্র্যাড পিট ১৯৯০-এর দশক থেকে হলিউডে সক্রিয় আছেন। তখন থেকে শুধুমাত্র অভিনয় দক্ষতা ও দর্শকপ্রিয়তার মাধ্যমেই নয়, ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত ও ব্যবসায় বিনিয়োগের মাধ্যমেও উল্লেখযোগ্য সাফল্য পান ‘ফিউরি’খ্যাত এই তারকা। 

পিট ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন এবং তার পারিশ্রমিকের পরিমাণও বেশ মোটা অঙ্কের। জানা যায়, সাম্প্রতিক কিছু সিনেমায় এ অভিনেতা ৩০ মিলিয়ন থেকে ৩৫ মিলিয়ন ডলার পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন।  এর মধ্যে অ্যাপেল টিভির ‘এফ১’ ও ‘উলফ্স’ ছবিগুলো অন্যতম।

ব্র্যাড পিট ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যা বেশকিছু বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছে।  ২০২২ সালে তিনি এই কোম্পানির ৬০ ভাগ মালিকানা একটি বড় ফরাসি মিডিয়া গ্রুপের কাছে বিক্রি করে দেন, যা তার সম্পদ বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখে।

রিয়েল এস্টেট ও বিনিয়োগ 

ব্যক্তিগত সম্পত্তি ও বিনিয়োগেও পিট উল্লেখযোগ্য আয় করেছেন। তার সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন দেশে অবস্থিত বিলাসবহুল বাড়ি ও স্থাপনা, যার মূল্য কোটি ডলারের ওপর বলে বিভিন্ন সূত্রে জানা যায়। মূলত ক্যারিয়ার ভিত্তিক সফলতার কারণেই ব্র্যাড পিট আজকে হলিউডের অন্যতম সম্পদশালী ও বিচক্ষণ ব্যবসায়ী অভিনেতা হিসেবে বিবেচিত। 

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250