শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রথম মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রতিযোগিতায় জেতার আগে তার কি ভয় লাগেনি? তার কি হাত-পা ঠান্ডা হয়নি? অবশ্যই হয়েছে। সেই ভয়কে নিজেই অতিক্রম করেছিলেন অভিনেত্রী। হয়েছিলেন মিস ইউনিভার্স। 

সুস্মিতার মতোই হয়তো মিস ইউনিভার্স প্রযোগিতায় আপনি অংশগ্রহণ করছেন কিংবা করবেন। এতে আপনার টেনশন হচ্ছে। ভয় করছে। তাদের জন্য ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন।

অভিনেত্রী মনে করেন, ভয়কে জয় করতে হলে প্রথমে তাকে কাজটাকে আপন করে নিতে হয়। নিজের সেরাটা দেওয়ার তাগিদ তৈরি হয়। তাহলেই সেই কাজ জয় করা যায়। নিজের লক্ষ্যে পৌঁছানো যায়।

প্রতিযোগিতার আগে কয়েক মিনিট নিজের সঙ্গে সময় কাটাতে পরামর্শ দিয়েছেন সাবেক এ সুন্দরী। তাতে দুশ্চিন্তা দূর হয়। মন অনেকখানি শান্ত হয়। ইতিবাচক এনার্জি তৈরি করতে হয় নিজের মধ্যে। এর জন্য ডিপ ব্রিদিং অত্যন্ত কার্যকারী এক্সারসাইজ। মনকে ডিটিক্স করা জরুরি।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন এবং পরে ১৯৯৪ সালে মিস ইউনিভার্স মুকুট জয় করেন। তিনিই প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। বলিউড সিনেমায় কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। সিনেমায় তার কাজের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

এ ছাড়া ২০০০ সালে সুস্মিতা সেন 'রেনি' নামে এক মেয়েশিশুকে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে একাকী নারী হিসেবে শিশু দত্তক নেওয়ায় অভিভাবকত্ব নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন। ২০১০ সালের ১৩ই জানুয়ারি তিনি 'আলিশা' নামে তিন মাস বয়সি মেয়েশিশুকে দত্তক নেন।

জে.এস/

সুস্মিতা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250