সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আজ ‘ভাই দিবস’

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

প্রতীকী ছবি। এনডিটিভি থেকে নেওয়া।

ভাই মানে নির্ভরতা, ভাই মানে সাহস। ভাই এমন এক অমূল্য উপহার, যার ভালোবাসা বাতাসের মতো বয়ে চলে। এমন আপনজনের জন্য আজ একটি বিশেষ দিন, আজ ‘ভাই দিবস’। 

ভাই মানে হৃদস্পন্দন, ভাই মানে রক্তের বন্ধন। তবে ভারতীয় উপমহাদেশে ভাই মানে শুধুই সহোদর নয়। কখনো প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী, অতি ভালোবাসার বিশেষ মানুষটিও পেয়ে থাকে ভাইয়ের আসন। নির্ভরতায়, আস্থায়, ভালোবাসায়, সম্মানে ভাই থাকে বুকের জমিন জুড়ে। 

বিপদে যে ছুটে আসে সবার আগে, দুঃখ-সুখে সবার আগে যে পাশে থাকে; তার নাম ভাই। ভাই মানে সবচেয়ে কাছের বন্ধু। ভাইয়ের জন্য ভাইয়ের ত্যাগ আর ভালোবাসার বহু নজির তাই ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়, গল্প, কবিতা, সিনেমায়। 

ভাইয়ের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে ভাই দিবস। এদিন ভাইকে নিয়ে মধুর স্মৃতি স্মরণ করা, একসঙ্গে সময় কাটানো, উপহার আদানপ্রদান করে থাকেন অনেকে। 

আরো পড়ুন: আজ বিশ্ব মেডিটেশন দিবস

বিশেষ এই দিনে আপনিও ভাইকে মুখ ফুটে জানাতে পারেন, কতটা তাকে ভালোবাসেন। বলতে পারেন, ‘জীবনের সুখে আর দুঃখে, বসন্ত আর বৈরী সময়ে আমাকেই পাশে পাবে সবার আগে।’

এম এইচ ডি/ আই. কে. জে/

ভাই দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250