সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

আবারো সিইসির সঙ্গে বৈঠক করতে চান ইইউ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আবারো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 

বুধবার (২২ নভেম্বর) বৈঠক করতে আগ্রহ প্রকাশ করে সিইসিকে একটি চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, নির্বাচন কমিশন বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন উপলক্ষ্যে আমরা ইতোমধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আমরা আপনাদের প্রশংসা করি।

চিঠিতে আরো জানানো হয়, সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী সপ্তাহে ইইউ মিশনের প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। আগামী সপ্তাহের ২৭ নভেম্বর বিকেল ৩টায় আপনার সঙ্গে বৈঠক করতে আমরা আগ্রহ প্রকাশ করছি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।  

এর আগে, গত ১৮ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোসহ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়।

এসকে/

ইইউ রাষ্ট্রদূত সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250