বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য *** টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট *** ভারতের লাদাখ অঞ্চলের ২৮ এলাকার নতুন নাম দিয়ে মানচিত্র প্রকাশ করল চীন, দিল্লির প্রতিবাদ *** এক ম্যানচেস্টার হেরেছে, আরেক ম্যানচেস্টার জিতবে তো *** বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ করায় আফগানদের নিয়ে হাস্যরস *** ড. ইউনূসকে হেনস্তা আ. লীগের হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ: রিজভী *** সরকার আমার পক্ষে, ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি: চুয়েট ভিসি *** যন্তর মন্তরে অনুপ্রবেশ মামলায় ৫ দিনের জন্য কারাগারে সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ *** টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট *** গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

সোনালী আমন ধান ঘরে তুলতে মাঠে মাঠে ব্যস্ত কৃষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারা দেশের মাঠে মাঠে দোল খাচ্ছে পাকা আমন ধান। সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

এদিকে, ফলন ভালো হয়েছে দাবি করে কৃষি বিভাগ বলছে, বাজার নিয়ন্ত্রণ করা গেলে এবং কৃষক ন্যায্য মূল্য পেলে আগামীতে আমান চাষ আরো বাড়বে।

সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে আমন ধানের ক্ষেত সবুজ থেকে সোনালী বর্ণ ধারণ করেছে। কৃষকরাও ফসল ঘরে তুলতে দিন-রাত এক করে কাজ করছেন। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। কেউ কেউ সেই ধান মাথায় নিয়ে ক্ষেত থেকে বাড়ি যাচ্ছেন। আবার কেউ করছেন মাড়াইয়ের কাজ। সকাল থেকে দিনভর এভাবেই ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। তবে কৃষকের মুখে নেই হাসি। ফলন মোটামুটি ভালো হলেও সার, কীটনাশক, ধান কাটা শ্রমিকসহ অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। খরচের তুলনায় ধানের দাম কম। ফলে ধানের দাম না বাড়লে লাভ তো দূরে থাক এই দামে উৎপাদন খরচ উঠবে কি না তা নিয়ে এখন শঙ্কায় কৃষক। 

এক আমন চাষি বলেন, সব কিছুর যে দাম, তাতে ধানের দাম ১৫শ টাকার নিচে হলে কৃষকের লস। যেভাবে খরচ হয়, তাতে কৃষকের বেঁচে থাকা সম্ভব না। তারপরও নিজেদের জমি, চাষ না করে কী করবেন। না খেয়ে তো আর মরা যায় না। তাই বাধ্য হয়ে লস হলেও চাষ করা লাগে।

আরো পড়ুন : সহজ উপায়ে টবে চাষ করুন ব্রকোলি

নড়াইল সদর উপজেলার আমন চাষিরা বলেন, তারা যে দাম পাচ্ছেন, তাতে খরচের পয়সা উঠে না। এ বছর পোকার (কারেন্ট পোকা) কারণে বিঘা প্রতি ধানের ফলনও কম হয়ছে। তারপর সার-মাটিতে যে খরচ, তাতে চালান একটুও মেলে না। চাষি মানুষ, চাষ করতে হয়, তাই করে যাচ্ছি।

আরেক কৃষক জানান, ধানের ফলন একেবারে খারাপ না। ফলন ভালোই। কিন্তু সার, ওষুধ দিয়ে যে খরচ পড়ে তাতে তাদের মোটেই লাভ থাকে না। খরচের তুলনায় ধানের দাম কম। দাম বাড়ানো উচিত। দাম না বাড়ালে কৃষক বাঁচবে না।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, আমনের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আগ্রহের সঙ্গে রোপা আমান চাষ করেছে। তুলনামূলক রোগ-বালাই এবং পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এ বছর ফলন ভালো হয়েছে৷ তবে কৃষকদের একটি আশঙ্কার জায়গা হচ্ছে ধানের দাম।

এস/ আই.কে.জে


আমন ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250