বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম *** ইউপি নির্বাচনের জামানত বাড়ল, ব্যয়ের সীমা ১০ লাখ টাকা *** সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

আমাদের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষ মুখিয়ে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৭শে ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বকে আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল, আরও আলোকিত করার জন্য লড়ে যাচ্ছেন। শেখ হাসিনা আমাদের ডায়নামিক লিডার। ইনশাল্লাহ নির্বাচনে জয় আমাদের হবে। অসত্যের কাছে আমরা মাথা নতো করবো না।

নির্বাচনের ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ আগুন সন্ত্রাস জ্বালাও-পোড়াও বারে বারে আমরা দেখেছি। এসব ষড়যন্ত্র, সন্ত্রাস মোকাবিলা করেই আমাদের লাল-সবুজের পতাকা হাতে হৃদয়ের বন্দরে পৌঁছাবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।

আরো পড়ুন: আওয়ামী লীগের ইশতেহারে ১১ বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছে

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর এক গবেষণার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আইআরআই তাদের গবেষণা রিপোর্টে বলেছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। আমরা ভয় পাবো কাকে। আমাদের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

তবে এর আগে স্বাগত বক্তব্য দেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক।

এসি/


ভোট ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250