রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

আরও ১০০ মিলিয়ন ডলার ঋণ ফেরত দিলো শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বাংলাদেশ থেকে নেয়া ঋণের আরও একশ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। দেড় সপ্তাহে আগে আরও ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল দেশটি।

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালে এক বছর মেয়াদে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। কয়েক দফা সময় বাড়ানোর পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত থেকে ধার নেওয়া অর্থ ফেরত দিতে শুরু করেছে শ্রীলঙ্কা।  চার কিস্তিতে নেয়া সে ঋণের ৫০ মিলিয়ন ডলার পরিশোধ এখন বাকি রয়েছে।

মাত্র দেড় বছর আগেই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে প্রায় দেউলিয়া হবার জেরে দেশটিতে ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়। যার পরিণতিতে শ্রীলঙ্কার সরকারকে পদত্যাগ করতে হয়। দেশ ছাড়তে হয়েছিল দেশটির তৎকালীন রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশাকেও।

আরো পড়ুন: বাংলাদেশ থেকে নেওয়া ঋণ ফেরত দিতে শুরু করেছে শ্রীলঙ্কা

বৈদেশিক ঋণে জর্জরিত হয়ে সে সময় দেশটির এমন অবস্থা হয়েছিল যে আর আমদানি ব্যয় মেটাতে পারছিল না। এর জের ধরে খাদ্য, ওষুধসহ নিত্য পণ্যের তীব্র সংকট দেখা দেয়। তেলের স্টেশনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল মানুষকে। সে পরিস্থিতি এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটি।

জমে উঠতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন খাত। জ্যামিতিক হারে বাড়ছে দেশটির রেমিট্যান্স।

এসকে/ 

বাংলাদেশ শ্রীলঙ্কা ঋণ ডলার কারেন্সি সোয়াপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250