মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আরব আমিরাত পৌঁছালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার (৬ই ডিসেম্বর) আমিরাতে পৌঁছান তিনি। সেখানে আমির শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন পুতিন।

এর আগে রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, প্রাথমিক বৈঠকে দুই দেশের নিজ নিজ প্রতিনিধি দল অন্তর্ভুক্ত থাকবে এবং তারপরে দুই নেতার মধ্যে আলোচনা হবে।

জানা গেছে, দুবাইতে আলোচনা শেষে রুশ প্রেসিডেন্ট সৌদি সফরে যাবেন। সেখানে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।

পুতিন সাম্প্রতিক বছরগুলোয় খুব কমই বিদেশ সফর করেছেন। যেগুলো করেছেন, সেগুলোর বেশির ভাগই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল। এর বাইরে গত অক্টোবর মাসে তার সবশেষ সফর ছিল চীনে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর জেরে তার বিদেশ সফর সীমিত হয়ে পড়েছে।

যদিও রাশিয়া যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে এবং আইসিসির পদক্ষেপকে আপত্তিকর বলে অভিহিত করেছে। সৌদি আরব বা ইউএই কোনো দেশই আইসিসির সদস্য নয়। ফলে দেশ দুটিতে পুতিনের গ্রেফতার হওয়ার কোনো আশঙ্কা নেই।

এসকে/ 


রাশিয়া আরব আমিরাত ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250