মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

আরো ৬ কোটি ডিম আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ডিমের বাজার নিয়ন্ত্রণে আরো ৬ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই অনুমতি দেয়া হয়।

এর আগে ৪টি প্রতিষ্ঠানকে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং-কে ১ কোটি করে আমদানির অনুমতি দেয়া হয়।

উল্লেখ্য, প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাজারে এখনও সাড়ে ১২ টাকা বা তারও বেশি দরে তা বিক্রি হচ্ছে।

দেশে ডিমের মূল্য বেড়ে যাওয়ার পর কয়েকটি প্রতিষ্ঠান আমদানির অনুমতি চেয়েছিল। এর আগে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাজারে দর না কমলে সেই অনুমতি দেয়া হবে। অবশেষে আরও অনুমতি পেলো।

ওআ/

আমদানি ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250