বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের ঘোষণায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন বন্ধের উপক্রম। এই ঘটনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। পারস্য উপসাগরের সঙ্গে সংযোগকারী এই পথ দিয়েই গত বছর বাংলাদেশের অর্ধেকের বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি হয়েছে।

কেপলার ইনসাইট ও উড ম্যাককেঞ্জির তথ্যমতে, গত বছর বাংলাদেশ ৫০ ভাগের বেশি এলএনজি সংগ্রহ করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে। ২০২৫ সালে বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৩৬ লাখ টন এলএনজি আমদানি করে, যার প্রধান উৎস ছিল কাতার।

মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান গ্যাস উৎপাদনকারী অঞ্চল। পাইপলাইনের বদলে বিশেষায়িত জাহাজে করে এখান থেকে গ্যাস আসে। ফলে বাংলাদেশের মতো অনেক দেশের জন্যই হরমুজ প্রণালি অপরিহার্য।

ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ আসে কাতার থেকে। শেল এলএনজি আউটলুক ২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় ১৩ শতাংশ এলএনজি দিয়ে মেটানো হয়েছে।

কেপলার ইনসাইটের তথ্যে দেখা যায়, কাতার থেকে এলএনজি আমদানিতে চীন ও ভারত শীর্ষে থাকলেও এশীয় ক্রেতাদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানও তালিকার ওপরের দিকে রয়েছে।

২০২৫ সালে পাকিস্তান তার এলএনজি চাহিদার ৯৯ শতাংশই কাতার ও ইউএই থেকে পূরণ করেছে। আর ভারত ও বাংলাদেশ তাদের চাহিদার অর্ধেকের বেশি এই দুই দেশ থেকে আমদানি করেছে।

আরব উপদ্বীপের আরেক বড় উৎপাদনকারী দেশ ওমান হরমুজ প্রণালির বাইরে থেকে এলএনজি রপ্তানি করে। ফলে উপসাগরীয় অঞ্চল বন্ধ হয়ে গেলেও ওমান থেকে সরবরাহ অব্যাহত থাকতে পারে। তবে কাতারের বিশাল উৎপাদনের তুলনায় ওমানের উৎপাদন নগণ্য। তাই বাংলাদেশের জ্বালানি আমদানির জন্য হরমুজ প্রণালিই এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।

২০২২ সাল পর্যন্ত রাশিয়া ছিল বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর তাদের বিক্রি কমে যায়। এখন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক, এরপরই রয়েছে কাতার ও অস্ট্রেলিয়া।

বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ববাজারে ১৫ শতাংশ এলএনজি সরবরাহ কমে যাবে। এমন পরিস্থিতিতে এশীয় ক্রেতাদের যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানির জন্য তীব্র প্রতিযোগিতায় নামতে হবে।

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি অপরিহার্য। ফলে হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বিঘ্নিত হলে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক এলএনজি প্ল্যান্টগুলো ইতিমধ্যে পূর্ণ সক্ষমতায় চলছে, তাই স্বল্প মেয়াদে বিকল্প সরবরাহের সুযোগ খুবই কম। যুক্তরাষ্ট্রে গোল্ডেন পাস নামের বিশাল এলএনজি প্ল্যান্টটি এ বছর চালুর কথা থাকলেও পূর্ণ উৎপাদনে যেতে সময় লাগবে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

হরমুজ প্রণালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250