বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৬ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ওলেক্সি রেজনিকভ। ফাইল ছবি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই রেজনিকভ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের বিষয়টি জানান দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। ওলেক্সি রেজনিকভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে সেই পদে রুস্তেম উমেরভকে মনোনীত করা হয়েছে। 

উল্লেখ্য রুস্তেম উমেরভ পূর্বে  ইউক্রেনের স্টেট প্রোপার্টি ফান্ড পরিচালনার দায়িত্বে ছিলেন। এদিকে ইউক্রেনের গণমাধ্যমকর্মীরা ধারণা করছেন যে, ওলেক্সি রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হবেন। কারণ ব্রিটেনের সিনিয়র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

এম.এস.এইচ/ 

ইউক্রেন জেলেনস্কি রেজনিকভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250