বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

১৮ই মার্চ ‘সাধারণ ছুটি’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী ১৮ই মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৫ই মার্চ) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই এক দিনের ছুটির কারণে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ছুটির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘১৭ই মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পর ১৮ই মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ থাকবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।’

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১শে মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০শে মার্চ এবং ২২ ও ২৩শে মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি। সব মিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন। ১৭ই মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি। ১৮ই মার্চ সাধারণ ছুটি অনুমোদন দিল মন্ত্রিপরিষদ। সবমিলিয়ে ঈদুল ফিতরে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

জে.এস/

ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250