বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

ইমরানের উপস্থিতিতে শত্রুর প্রয়োজন নেই: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন । মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এরপর ইমরানকে নিয়ে টুইটারে দীর্ঘ পোস্ট দেন শাহবাজ। সেখানে তিনি উল্লেখ করেন, ইমরান খান যেখানে আছেন সেখানে শত্রুর প্রয়োজন নেই। খবর নিউজ ইন্টারন্যাশনালের।

শাহবাজ শরিফ আরও অভিযোগ করেন, ইমরান সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য ধর্মকে ব্যবহার করেছেন এবং বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এদিকে গতকাল ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে রেঞ্জার্স সদস্যরা।

একটি পুরনো মামলায় হাজিরা দিতে আজ ইসলামাবাদের আদালতে গিয়েছিলেন ইমরান। আদালত প্রাঙ্গণে তিনি যখন বায়োমেট্রিক পরীক্ষা দিচ্ছিলেন, তখন রেঞ্জার্সের সদস্যরা দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সাবেক প্রধানমন্ত্রীকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চাওয়া হবে

পরে জানা যায়, ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ হেডকোয়ার্টার্সে রাখা হয়েছে। বুধবার (১০ মে) তাকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে শোনা গেলেও পরে জানানো হয় ইমরানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরেই জিজ্ঞাসাবাদ করা হবে।

এম/


 

শেহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250