বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার (৫ই মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ জামিন মঞ্জুর করেন। গত ১৯শে ফেব্রুয়ারি জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

গত বছরের ১৪ই ডিসেম্বর আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

আনিস আলমগীরের আইনজীবী তামান্না ফেরদৌস জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের একটি মামলায় আনিস আলমগীরের জামিন বাকি রয়েছে। তবে সেটিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জে.এস/

আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250