বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ঈদের পর বিয়ের পিঁড়িতে বসবেন সংগীতশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত ২ এপ্রিল রাতে আংটিবদল হয়ে গেল জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর। পাত্র আরেফিন জিলানী সাকিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। ঈদের পর এই জুটির বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

ঐশীর মা নাসিমা মান্নান জানান, ঐশী-সাকিবের পরিচয় প্রায় আড়াই বছরের। এত দিন সম্পর্কের গণ্ডি দুজনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেটা পারিবারিক মর্যাদা পেল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়ে গেল আংটিবদলের আনুষ্ঠানিকতা।

তিনি বলেন, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দুজন দুজনকে পছন্দ করত। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম।

সে হিসেবে অনেকটা হুট করেই রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

আংটিবদল তো হলো, কবে বাজবে বিয়ের সানাই? জবাবে নাসিমা মান্নান জানান, ঈদের পরে দিন-তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে।

গত বছরের ২ নভেম্বর রাজধানীর শমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন ঐশী। চাকরির পাশাপাশি গানের জগতেও সমানতালে বিচরণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির ম্যাকানিক’ ছিল গত বছরের অন্যতম হিট গান।

এসি/আইকেজে 

সংগীতশিল্পী ঐশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250