সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’ *** পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা, আওয়ামী লীগের ‘ভিন্ন দাবি’

বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাব আল-মান্দেব প্রণালি ও ধুবাব বিমানবন্দর এলাকা থেকে সরকারি বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করায় এডেন ও দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ রক্ষায় নতুন সংকট পড়েছে ইয়েমেন। সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পিছু হটার সুযোগ নিয়ে হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ) এবার নতুন করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, যার ফলে ইয়েমেনের গুরুত্বপূর্ণ নগরী এডেন সরাসরি হুতিদের অবরোধের ঝুঁকিতে পড়েছে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, আজ সোমবার ইয়েমেনের সরকারি বাহিনী ধুবাব ও লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে দক্ষিণ দিকে পিছিয়ে যাওয়ার কথা স্বীকার করে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এটিকে কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে ব্যাখ্যা করলেও সমরবিদরা একে হুতিদের বড় ধরনের জয় এবং সরকারি বাহিনীর বড় বিপর্যয় হিসেবে দেখছেন।

লেবাননের সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান জুনি আল জাজিরাকে জানান, সংঘাতটি এখন দক্ষিণ ইয়েমেনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে, যা পুরো যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই ত্রিভুজটি মূল প্রশাসনিক কেন্দ্র এডেন, হুতিদের নিয়ন্ত্রিত তাইজ শহর এবং লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী বৈশ্বিক সমুদ্রপথ বাব আল-মান্দেবকে সংযুক্ত করেছে।

সর্বশেষ খবরে জানা গেছে, হুতি বাহিনী ইতিমধ্যে তুর আল-বাহা এলাকায় পৌঁছে গেছে, যা এডেন শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সরাসরি এডেনের প্রাথমিক প্রতিরক্ষাবলয়ের অন্তর্ভুক্ত।

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় চলমান সংকটের মধ্যে বাব আল-মান্দেবের ওপর হুতিদের এই একক নিয়ন্ত্রণ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বড় কৌশলগত প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সামরিক বিশ্লেষক আলী আল-দাহাব আল জাজিরাকে বলেন, ইয়েমেনি বাহিনীর পিছু হটায় উপকূলে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা হুতিরা পূর্ণ করেছে। লোহিত সাগরের পুরো পশ্চিম উপকূল ও বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যাওয়ায় এই কৌশলগত সুবিধা মূলত তেহরানের আঞ্চলিক ভূ-রাজনৈতিক অবস্থানকে বহুগুণ শক্তিশালী করবে।

এদিকে পিছু হটলেও পরিস্থিতি সামাল দিতে ইয়েমেনি সরকারি বাহিনী ‘অপারেশন ইয়েমেন ডন’ পরিচালনা করে হুতিদের ওপর গত ২৪ ঘণ্টায় ৯০০টিরও বেশি বিমান হামলা চালায়। এর জবাবে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা তীব্র করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে হামলা-পাল্টা হামলা তুলনামূলক কম হলেও এবার আবার নতুন করে মধ্যপ্রাচ্যের ইয়েমেন ফ্রন্টে উত্তেজনা বাড়ল। হুতিরা শুরু থেকেই ‘অবরোধের বদলে অবরোধ, বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তবে নতুন এই সংঘাতের প্রভাবে আরও ঝুঁকিতে পড়তে যাচ্ছে সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্ব জ্বালানি সাপ্লাই চেইন।

হুতি বিদ্রোহী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250