মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ড্যানিয়েল ক্রেগের পর এবার পর্দায় জেমস বন্ড হয়ে দেখা দেবেন রবার্ট প্যাটিনসন।

সোমবার ০০৭-এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ ছবির মধ্য দিয়ে ক্রেইগের ১৫ বছরের যাত্রা শেষ হওয়ার পর এই চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক জল্পনা-কল্পনা ছিল।

নতুন জেমস বন্ড প্যাটিনসন এক বিবৃতিতে বলেছেন, ‘জেমস বন্ড চলচ্চিত্রজগতের অন্যতম কিংবদন্তিতুল্য চরিত্র। আর ০০৭ হতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

গত আগস্টে জেমস বন্ডের প্রযোজক অ্যামি প্যাসকেল বলেছিলেন, ‘আমরা খুব, খুব পরিকল্পিতভাবে এগোচ্ছি। স্টুডিওতে বারবারা ব্রকোলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, ড্যানিয়েল ক্রেগের পর দায়িত্ব নেওয়া সহজ হবে না। এমন কিছু করতে হবে, যা সত্যিই ভিন্ন, উদ্দীপনাময়, রোমাঞ্চকর ও ব্যতিক্রমী।’

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে বন্ড ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন। গত বছর সেটি যায় অ্যামাজন এমজিএম স্টুডিওসের কাছে।

২০২১ সালে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেন ক্রেগ। ২৬তম বন্ড সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনর। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে ২০২১ সালে জেমস বন্ডের চরিত্রে শেষবারের মতো অভিনয় করেন ক্রেগ। সিনেমাটির শেষে দর্শকদের আশ্বাস দেওয়া হয়েছিল, জেমস বন্ড আবার ফিরবে। কিন্তু নতুন সিনেমার কাজ ও পরবর্তী বন্ড নির্বাচন নিয়ে নানা জটিলতায় এই অপেক্ষা দীর্ঘ হয়েছে।

ক্রেগ অভিনিত ‘নো টাইম টু ডাই’ বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ‘জেমস বন্ড’ শুধু জনপ্রিয় সিনেমার নায়ক নয়, ব্রিটিশ সংস্কৃতিরও অন্যতম পরিচিত প্রতীক। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শন কনারি প্রথম জেমস বন্ড হিসেবে পর্দায় আসেন। এ পর্যন্ত মাত্র ছয়জন অভিনেতা চরিত্রটিতে অভিনয় করেছেন।

নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ।

জেমস বন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250