বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

উন্নয়নের নামে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না : পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পরিবেশ ও বনের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করেই অন্যান্য উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না। তিনি প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টসহ সকলকে বিশেষভাবে সচেতন থেকে উন্নয়ন কাজ পরিচালনা করার আহ্বান জানান। 

বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এ আহ্বান জানিয়েছেন।

পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, সমতলের মত পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়ন কাজে ইটের প্রয়োজন হয়। তবে এক্ষেত্রে যত্রতত্র ইটভাটা গড়ে তোলার কোনো সুযোগ নাই। উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ ইটের প্রয়োজন হয়, সে পরিমাণ ইট সরকারের অনুমোদনপ্রাপ্ত পরিবেশবান্ধব ইটভাটা থেকে সংগ্রহ করার পরামর্শ দেন পার্বত্য মন্ত্রী। 

এক্ষেত্রে পরিবেশবান্ধব ইট তৈরিতে ইটভাটা মালিক সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও এ সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে পরামর্শ দেন মন্ত্রী। 

পরিবেশ রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ বৃক্ষ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃক্ষ রোপণ নিশ্চিত করতে হবে। মন্ত্রী সরকারি বিধি ও আইন মেনে পরিবেশ ও বন সংরক্ষণের দিকটিকে সর্বোচ্চ বিবেচনায় রেখে সরকারের উন্নয়ন কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।  

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা চেয়ারম্যান মো. এ কে এম জাহাঙ্গীর, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আবদুর রহমান,লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আরিফুল হক বেলালসহ সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর উন্নয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250