শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

একই স্কুলে পড়বে জয়-বীর, ভর্তি করাতে গেলেন শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

সিনেপাড়ায় জোর গুঞ্জন--আর হয়তো এক সঙ্গে দেখা যাবে না ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীকে। তাদের টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকা ঘুরে এসেছেন শাকিব। সেসব নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। জয়ের প্রতি শাকিবের সব আদর-স্নেহ-দায়িত্ব থাকলেও ছোট ছেলে বীরের জন্য কেন নেই? তিনি কী দুই ছেলের প্রতি সমান দায়িত্ব পালন করবেন না? এমনই নানা মন্তব্যের জবাব দিয়েছিলেন শাকিব দেশে ফিরেই।

শাকিব জানান, জয়ের মতো ছোট ছেলে বীরকেও সুন্দর স্মৃতি উপহার দেবেন তিনি। দুই ছেলের প্রতিই তার সমান ভালোবাসা। সেটার নজিরই পাওয়া গেলো বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে। 

শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন শাকিব খান ও বুবলী। অভিভাবক হিসেবে দুজনেই স্কুলে গেছেন, পুত্রের ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ স্বচক্ষে উপভোগ করেছেন। আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা বুবলী।

পোস্টে বুবলী লেখেন, ‘আজকের (৭ সেপ্টেম্বর) দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা-পা করে আস্তে আস্তে বড় হচ্ছ। আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!’

পুত্রের জন্য দোয়া চেয়ে বুবলী লিখেছেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’ পুত্রের সাদা পোশাকের সঙ্গে মিল রেখে শাকিব-বুবলীও সাদা রঙের পোশাক পরে স্কুলে গেছেন। জানা গেছে, আব্রাহাম খান জয় যে স্কুলে পড়ে, সেখানেই বীরকে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের মার্চে তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর।

ওআ/  আই.কে.জে

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250